পাঁচবিবিতে গাঁজাসহ গ্রেফতার ৩

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ০২:২৯ পিএম
পাঁচবিবিতে গাঁজাসহ গ্রেফতার ৩

পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বিরিঞ্চি ও মালিদহ গ্রামে পৃথক দুটি  মাদক বিরোধী অভিযান চালিয়ে আড়াই শ গ্রাম শুকনা গাঁজা ও ২১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলো ওই ইউনিয়নের মালিদহ গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে সাগর হোসেন(২৮), বিরিঞ্চি গ্রামের মৃত শহিদুল হক প্রামানিকের পুত্র নাজমুল হক, রাসেল (২৭) ও আরজিঅনন্তপুর গ্রামের মৃত পাঞ্জাব প্রামানিকের পুত্র আব্দুল হাকিম (৩৮)। আজ বুধবার (১ জুলাই) পৃথক দুটি মাদক মামলায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, জেলা পুলিশ সুপার মহোদয় শাহনাজ বেগমের দিক নির্দেশনায় পাঁচবিবি থানা পুলিশ উপজেলায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদককারবারী ও সেবনকারীদের কোন ছাড় নেই। এ লক্ষ্যে প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা ও সচেতনতামূলক প্রচারণা চালোনো হচ্ছে। তিনি মাদক নির্মূলে পুলিশকে সহযোগিতার পাশাপাশি যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে