চাটমোহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০৫ পিএম
চাটমোহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ঝাকড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দিনমজুর ফজলু প্রামানিকের পাশে তাৎক্ষনিক সহায়তা নিয়ে উপস্থিত হলেন পাবনা-৩ এলাকার নবনির্বাচিত এমপি অধ্যাপক মওলানা মোহাম্মদ আলী আছগার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নগদ অর্থ,শুকনা খাবার ও অন্যান্য সহযোগিতা নিয়ে ঝাকড়া গ্রামে উপস্থিত হন সংসদ সদস্য ও ইউএনও। ক্ষতিগ্রস্থ ফজলু প্রামানিককে সহায়তাসামগ্রী ও নগদ টাকা হস্তান্তর করার পরে পরিবারটির সার্বিক মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করা হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,ক্ষতিগ্রস্থ পরিবারটিকে নগদ অর্থ,শুকনা খাবার এবং শীত নিবারনের জন্য কম্বল দেওয়া হয়। মঙ্গলবার (২৪ ফেব্রয়ারি) পরিবারটিকে ঘর তৈরির জন্য ঢেউটিন দেওয়া হয়েছে। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে দিনমজুর ফকলু প্রামানিকের ৫টি ছাগল দগ্ধ হয়। এছাড়া রান্নাঘর ও বসতঘর পুড়ে যায়। আগুনে পুড়ে মারা যায় ২টি ছাগল।

আপনার জেলার সংবাদ পড়তে