২৪ ফেব্রুয়ারী, মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে নগরীর বেলদার পারার মোড়ে নবগঠিত ২১নং ওয়ার্ড যুবদলের উদ্যেগে বিএনপি'র প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বিতরণ করা হয়। দোয়া ও ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সালাউদ্দিন বিপ্লব, সোহেল রানা, রাজশাহী মহানগর যুবদলের সদস্য দপ্তরে সংযুক্ত আকতারুল ইসলাম অপু, ২১নং ওয়ার্ড যুবদলের নবগঠিত আহ্বায়ক মোঃ নাহিদ হাসান, ২৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সুরাজ আলী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুইট, বোয়ালিয়া থানা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফায়সাল সহ যুবদল ২১নং ওয়ার্ডের যুগ্ম-আহ্বায়ক সাইদুল ইসলাম লিটন,মাহাতাব আলী ,রনি,পরশ ইসলাম সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দীর্ঘ ২২বছর পর ২১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন এর কৃতজ্ঞতা জানান ২১নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ। দোয়া শেষে সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।