মাদক জুয়া দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন বাগেরহাট -৪ শরণখোলা মোরেলগঞ্জ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি বিকালে শরণখোলা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এর আগে এ উপজেলায় মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সবায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শরনখোলা থানার ওসি তদন্ত মিলন, শরণখোলা উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত, উপজেলা জামাতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এসি এফ মো: শরীফুল ইসলাম, শরণখোলা ক্লাব প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী,জামায়েত নেতা মাওলানা ওবায়দুল হক প্রমূখ।
বক্তারা বলেন সাম্প্রতিক কালে সুন্দরবনের জলদস্যদের দৌরত্ব বেড়েছে। জেলে মৎস্যজীবীদের অপহরণ করে নির্যাতনপূর্বক মুক্তিপণ আদায় করছে। বর্তমানে জলদস্যু আতঙ্কে দুবলায় মাছ ধরা বন্ধ রয়েছে। এ কারণে অবিলম্বে সুন্দরবনে জলদস্যু দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর কম্বিন অপারেশন চালানো দরকার বলে বক্তারা তাদের অভিমত ব্যক্ত করেন।
অপরদিকে আমার লোকালয়ে, আমার জনপথ আমার শহর, সবাই নিজ নিজ পারিপার্শ্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখি, এ স্লোগানকে সামনে রেখে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের পাঁচ রাস্তার মোড় থেকে শুরু করে বিভিন্ন স্থানে ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। তিনি বলেন শপথ গ্রহণের পরে তার নিজ আসনে এই অভিযান শুরু করেছেন। এ সময় জামাতে ইসলামের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, সেক্রেটারি মোস্তফা আমীন উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মাওলানা সারোয়ার হোসাইন বাদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের খোঁজখবর, খাবারের মান, হাসপাতালে চিকিৎসা সংকট এক্সএম মেশিন আল্টাসনো বিদ্যমান নানাবিধ সমস্যার বিষয় কর্মকর্তার সাথে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করে।