শ্রীমঙ্গলে মাঝারি ধরনের রিখটার স্কেলে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভুত হয়েছে। বুধবার রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভুত হয়। ঢাকাস্থ ভূমিকম্প পর্যবেক্ষন ও গবেষনা কেন্দ্রের উদ্বৃতি দিয়ে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে পূর্ব দিকে ৪৬২ কিলোমিটার দূরে মায়ানমার। রাতে ভুমিকম্পের সময় শ্রীমঙ্গলে বহুতল ভবনসহ বাসা-বাড়িগুলো কেঁপে উঠে। এসময় আতংঙ্কিত লোকজন ঘর থেকে বেড়িয়ে আসেন। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।