গফরগাঁওয়ে শপিংমল দোকানের তালা কেটে চুরি

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৫৪ পিএম
গফরগাঁওয়ে শপিংমল দোকানের তালা কেটে চুরি

ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় শহীদ বেলাল প্লাজারে নবনির্মিত বর্ধিত অংশের একটি শপিংমলের কাপড়ে দোকানে তিনটি তালা ভেঙে চুরি ঘটনা ঘটেময়মনসিংহছে। এতে দোকানে রাখা নগদ টাকাসহ প্রায় ৯ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) ভোর সকালে পৌর এলাকায় শহীদ বেলাল প্লাজার বাসাবাড়ি বুটিকস এন্ড আড়ং এর দুর্র্ধষ এই চুরির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের কলেজ রোডস্থ শহীদ বেলাল প্লাজার নবনির্মিত বর্ধিত অংশের দুই দিকে কলাপসিবল গেট এবং একজন প্রহরী রয়েছে। মার্কেটের ভিতর অনেকগুলো দোকান রয়েছে । বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে প্রহরী চলে যায়। বাসাবাড়ি বুটিকস এন্ড আড়ং নামের একটি কাপড়ের দোকানে দুর্র্ধষ এই চুরির ঘটনা ঘটে। দোকানটির শাটারের তালা কেটে বা ভেঙে চুরি করে। তবে চুরিটি রহস্যজনক বলে জানান অন্য  ব্যবসায়ীরা। বাসাবাড়ি বুটিকস এন্ড আড়ং এর মালিক আমিনুল হক সুজনের দাবি, নতুন শপিংমলে দোকানটা সবেমাত্র চালু হয়েছে এবং সামনে ঈদুল ফিতর। তাই বহু টাকার শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি ও অন্যান্য মালামাল তুলেছিলাম।  তিনি আরও বলেন, সকাল পৌনে ৯ টার দিকে দোকানে এসে তালা তিনটা ভাঙা দেখেন। দোকানে রক্ষিত ৪ শতাধিক থ্রিপিস, শতাধিক শাড়ি, ২২ পিস পাঞ্জাবি। সেই সঙ্গে ৪৫ হাজার টাকার মতো নগদ টাকা ছিল। চোর চক্র সবকিছু লুটে নিয়ে গেছে। তিনি বলেন, থানায় মৌখিক অভিযোগ করেছি। পুলিশ এসে দেখে গেছে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে