আশাশুনিতে কমিউনিটির ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা প্রনয়ন কর্মশালা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫৭ পিএম
আশাশুনিতে কমিউনিটির ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা প্রনয়ন কর্মশালা

আশাশুনি উপজেলার নতুন ৩টি কমিউনিটির জন্য ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা প্রনয়ন এবং বিদ্যমান পরিকল্পনাগুলোর পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ওঈজউঈঠ-ওওও) প্রকল্প এর আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছার দীপু। ইএসডিও-আইসিআরডিসিভি-৩ প্রজেক্ট অফিসার মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় সকল ইউপি সদস্য, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ইউডিএমসি শিক্ষক প্রতিনিধি এবং বিল বকচর, বিল থানাঘাটা ও রাধারআটি গ্রামের প্রতিনিধিসহ প্রায় ৩৫ জন অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু বলেন, ইএসডিও কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমসমূহ অত্যন্ত প্রশংসনীয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন উদ্যোগ সম্প্রসারণের আহ্বান জানান। কর্মশালায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর প্রতিনিধি এস.এম মনোয়ার হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর-হিউম্যানিটারিয়ান এবং ইএসডিও-আইসিআরডিসিভি-৩ প্রকল্পের প্রতিনিধি প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা, কমিউনিটি ফ্যাসিলিটেটর প্রদীপ মহন্ত ও মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বুধবার প্রতাপ নগর ইউনিয়নে একই বিষয়ে কর্মশালায় প্রজেক্ট ম্যানেজার জানান, চলতি বছর প্রকল্পের সহায়তায় গ্রামসমুহের দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিকরণে ৭ টি রাস্তা সংস্কার, ২০ টি টয়লেট, ২০ টি বৃষ্টির পানি সংরক্ষণ সিস্টেম স্থাপন, ২৫০ টি অতি দরিদ্র পরিবারকে আয় ও জীবনযাত্রা উন্নয়নে সহায়তা, সাইক্লোন শেল্টার এর ওয়াশ সুবিধা সংস্কার, বাজার  ওয়াশ সুবিধা সংস্কার ও অচল পানির প্লান্ট মেরামতসহ বেশ কিছু কাজ করা হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে