পাইকগাছায় হুইল চেয়ার বিতরণ

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) :
| আপডেট: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৫ পিএম | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৫ পিএম
পাইকগাছায় হুইল চেয়ার বিতরণ

নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনার পাইকগাছা শাখার উদ্যোগে উপজেলার কাশিমনগর দুর্ঘটনায় পা হারানো পুঁজা হালদার, নগর শ্রীরামপুর প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্র আলী আহসান ও মুক্তা বিশ্বাসকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসীর দেওয়া হুইল চেয়ার নিরাপদ সড়ক চাই সংগঠনের উদ্যোগে বিতরণ করা হয়। এ সময় সংগঠনের উপজেলার সভাপতি এইচ এম শফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিজুল ইসলাম ও সদস্য মহানন্দ অধিকারী মিন্টু উপস্থিত ছিলেন। সভাপতি জানান, সড়ক দুর্ঘটনায় আহত সহ প্রতিবন্ধীদের সহযোগিতা অব্যহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে