রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বেলা এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী-৪ বাগমারা আসনের জামায়াতে ইসলামী মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার আব্দুল বারি সরদার।
প্রধান অতিথি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, বাগমারার মানুষ সরাসরি যেন সেবা পায়। থানায় তদবিরের জন্য এক শ্রেনীর লোক অবস্থান করে। কোন মাধ্যম নয়, কোন সিন্ডিকেট নয় সরাসরি যেন মানুষ সেবা পায় সে ব্যবস্থা করবেন। এই বাগমারাকে গড়ার জন্য আপনাকে আমাকে মিলেই গড়তে হবে। দলমত নির্বিশেষে বাগমারার সকল মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, একই পরিবারের মত সে ব্যবস্থা করতে সকলেই আমাকে সহযোগীতা করবেন। আমি সকলের সহযোগীতা চাই। একটি মডেল বাগমারা গড়তে আমি সকলের সহযোগীতা চাই।
সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম গত সভার নানা বিষয় আলোকপাত করেন। এছাড়াও আইন শৃংখলার বিভিন্ন ইউনিয়নের চিত্র এবং ১৬টি ইউনিয়নের গ্রাম আদালতের মামলার সংখ্যা, নিষ্পত্তির সংখ্যা ইত্যাদি তুলে ধরেন।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারী সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল ইসলাম, থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ দাশ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু, মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী বিশ^নাথ কুমার, ভবানীগঞ্জ সরকারি বিশ^ বিদ্যালয় কলেজের শিক্ষক মামুনুর রশিদ মামুন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক রিনা ইসলাম, গ্রাম আদালতের সমন্বয়কারী রবিউল ইসলাম ও শ্রী নারায়ন চন্দ্র অধিকারী প্রমূখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দফতর প্রধান, বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ আইন শৃংখলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।