রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশে একটি ভবনে আগুন লাগে আজ শুক্রবার সকাল ১১টার দিকে। তবে এখন পযর্ন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, শুক্রবার সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে ইউনিটগুলো পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।