ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শিলাসী এলাকায় দ্বীনি শিক্ষায় প্রতিষ্ঠান জামিয়াতুস সুফফা কওমি মাদ্রাসার ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৩টার দিকে প্রধান অতিথি চট্টগ্রাম জিরি মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আবু সাঈদ সাহেব দা: বা: এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলাম। জামিয়াতুস সুফফা কওমি মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি জালাল উদ্দিনের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা অংশ নেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহদী হাসান, গফরগাঁও আল জামিয়াতুল ইসলামিয়া লিল বানাত মাদ্রাসার মুহতামিম মাওলানা আজিজুর রহমান, গফরগাঁও মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি নজরুল ইসলাম ফারুকী সহ আরও আলেম-ওলামাগণ প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার আলেম-ওলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের খতিব-ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় তিন শতাধিক মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করে।