মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের হামলার লক্ষ্য হলো শাসনব্যবস্থার পতন ঘটানো। ইরানের জনগণকে সুযোগটি কাজে লাগিয়ে দেশের নিয়ন্ত্রণ নেয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ইরানি জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এখন আপনাদের ভাগ্যের নিয়ন্ত্রণ নেওয়ার এবং সমৃদ্ধ ও গৌরবময় ভবিষ্যতের সুযোগ সামনে এসেছে। এখনই পদক্ষেপ নেওয়ার সময়।’
আজ শনিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম টাইমস ইসরাইল এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প আট মিনিটের একটি ভিডিও বিবৃতিতে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা বিল্পবী গার্ড বাহিনীকে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । অস্ত্র জমা দিতে বিল্পবী গার্ড বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আপনাদের অবশ্যই অস্ত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে আপনাদের সঙ্গে ন্যায্য আচরণ করা হবে এবং সম্পূর্ণ নিরাপত্তা থাকবে; অন্যথায়, আপনাদের নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে।’
ট্রাম্প আরো বলেন, ‘ইরানের মহান, গর্বিত জনগণকে বলছি, আপনাদের স্বাধীনতার সময় ঘনিয়ে এসেছে। আপনারা ঘর থেকে বেরোবেন না। বাইরে খুবই বিপজ্জনক। সব জায়গায় বোমা ফেলা হবে।’
তিনি বলেন, ‘যখন আমাদের কাজ শেষ হবে, তখন আপনারা দেশর নিয়ন্ত্রণ করবেন। এটা আপনাদেরকেই গ্রহণ করতে হবে।’