কেশবপুর বিএনপির সভাপতির বাড়িতে দূর্বৃত্তদের হানা

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫৫ পিএম
কেশবপুর বিএনপির সভাপতির বাড়িতে দূর্বৃত্তদের হানা

কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও পৌর সভার সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের বাড়িতে দূর্বৃত্তরা চড়াও হয়ে অশালীন ভাষায় গালিগালাজ ও খোঁজ করার ঘটনা ঘটেছে।  এ ঘটনায় কেশবপুরে ভিতী সৃষ্টি হয়েছে। পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস বলেন, শুক্রবার তিনি তারাবির নামাজে ছিলেন।  এ সময় কয়েকজন যুবক বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে আমার নাম ধরে অশালীন ভাষায় খোঁজ করে।  এ সময় শুধু তার স্ত্রী বাসায় ছিলেন তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসতে থাকলে তারা দ্রুত পালিয়ে যায়।  খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে পৌছায়। কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা দুঃখ জনক। শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু সহ বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীরা তার বাসভবনে উপস্থিত হন।  এ ঘটনায় কেশবপুর থানায় সাধারণ ডায়েরি হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুখদেব রায় বলেন, খবর শুনে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে