ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০০ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর পূর্বপাড়া মিলন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় শনিবার (২৮ফেব্রুয়ারী) রুস্তম আলী (৯০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়রা আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তরত চিকিৎসক রুস্তম আলী কে মৃত ঘোষণা করেন। নিহত রুস্তম আলী ওই এলাকার মৃত কেরামত আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। এর আগেও একাধিকবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। নিহতের ছেলে খোরশেদ আলী বলেন আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। কয়েকবার দুর্ঘটনায় আহত হওয়ার পরও বেঁচে গেছেন। তবে এবার আর রক্ষা পেল না। এ ঘটনায় আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

এ বিষয়ে রাণীশংকৈল থানার এস আই মানিক জানান, দূর্ঘটনা কবলিত রুস্তম আলী হরিপুর উপজেলার- রাণীশংকৈল হাসপাতালে নিয়ে অসা হয়োছিল, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।