কাহারোলে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের আগাম প্রচারনা

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০১:২২ পিএম
কাহারোলে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের আগাম প্রচারনা

দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা কৌশলে আগাম প্রচারণায় নেমেছেন। ইউনিয়নের জনবহুল এলাকায় নিজ ছবি সম্বলিত পোস্টার, ব্যানার টাঙ্গিয়ে প্রার্থীতা জানান দেওয়ার পাশাপাশি ইউননিয়বাসীর দোয়া চাচ্ছেন। এরই মাঝে সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন এলাকায় গিয়ে নিজ নিজ প্রার্থীর গুনাবলী তুলে ধরছেন এলাকার ভোটারদের কাছে। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন গুলিতে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। বিভিন্ন ইউনিয়নে এবার ভোটারা নতুন মুখ চেয়ারম্যান নির্বাচিত হবেন এই প্রতাশা তাদের। প্রার্থীরা বিভিন্ন সমাবেশসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের প্রার্থীতা ঘোষণা দিচ্ছেন। আবার অনেকেই সোস্যাল মিডিয়া ফেসবুকে নিজেদের প্রার্থীতা ঘোষণা দিয়ে দোওয়া চাচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন জনবহুল এলাকায় নিজ নিজ ছবি সম্বলিত পোষ্টার লাগিয়ে ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রার্থীতা ঘোষণা দিয়ে দোয়া চাচ্ছেন। নিজেদের বিজয় সুশ্চিত করতে নির্বাচনি প্রচারণায় কৌশলে প্রচারনাও চালাচ্ছেন।

আপনার জেলার সংবাদ পড়তে