সৌহাদ্যপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে আজ শনিবার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক খবরের প্রতিনিধি আতকুর রহমান টিপু সভাপতি এবং দৈনিক মানব জমিনের প্রতিনিধি গুলজার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অপরাপর সদস্যরা হলেন সহ-সভাপতি মাহবুব আলম বাবু,(দৈনিক আমাদের অর্থনীতি)জসিম উদ্দিন দেওয়ান(একাত্তর টিভি) যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন( দৈনিক আমাদের সময়) কোষাধ্যক্ষ মো: সাইফুর রহমান টিটু((একুশেটিভি)সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক (বাংলাদেশ বেতার) বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচতরা হলেন,সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল(গ্লোবাল টিভি)দফতর সম্পাদক মাসুদ রানা(তৈনিক আলোকিত বাংলাদেশ) প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক আরাফাতুজ্জামান বাবু(আলোকিত বাংলাদেশ)কার্যকরী সদস্য মো: মাহবুবুর রহমান(দৈনিক আমার দেশ) আরিফ উল ইসলাম(দৈনিক যুগান্তর)মাহবুব আলম লিটনদৈনিক সংবাদ)মামুনুর রশিদ খোকা(দেশ রুপান্তর)মাসুদ খান (কালবেলা)ভবতোষ চৌধুরী নুপুর (এটিএন নিউজ)। সকাল ৯ টা হতে বেলা ১ টা পর্যন্ত ভোট গ্রহন কালে ৪৮ জন ভোটারের মধ্যে ৪৫ জন সদস্য ভোটধিকার প্রয়োগ করেন। নির্বাচনে রিটানিং অফিসার দায়িত্ব পালন করেন সরকারী হরগঙ্গা কলেজের সহযোগিী অধ্যাপক মোহাম্মদ ছানাউল্লাহ ।