ফুলবাড়ীতে এনসিপির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩১ পিএম
ফুলবাড়ীতে এনসিপির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা শহরের শহীদ লুৎফর সরণি সংলগ্ন উপজেলা এনসিপির কার্যালয়ে অয়োজন করা হয় দোয়া, ইফতার ও কেক কাটার কর্মসূচী।  এতে সভাপতিত্ব করেন এনসিপির ফুলবাড়ী উপজেলার প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদৌস লাভলু। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম সমন্বয়কারী আমিনুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী তহিদুল ইসলাম, ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখার আহবায়ক রাজু সরকারসহ উপজেলা এনসিপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।