চুনারুঘাটকে আধূনিক উপজেলায় রুপান্তর করা হবে: এমপি ফয়সল

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৩ পিএম
চুনারুঘাটকে আধূনিক উপজেলায় রুপান্তর করা হবে: এমপি ফয়সল

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে সব নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন-একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দু’ উপজেলার মানুষ যে আশা এবং প্রত্যাশা নিয়ে আমাকে জনগণ  সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের সেই আশা ও প্রত্যাশা অনুযায়ী বৈষম্যহীন ভাবে সমতার ভিত্তিতে এলাকার উন্নয়ন, অবকাঠামো সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতিসহ সর্ব ক্ষেত্রেই দৃশ্যমান পরিবর্তন আনা হবে। ইতিমধ্যে দেশকে নতুন ভাবে সাজাতে বিএনপির চেয়ারম্যান প্রধান মন্ত্রী তারেক ররহমান কাজ শুরু করেছে। পাইলট প্রকল্পের মাধ্যমে দেশের কিছু এলাকায় ফ্যামিলি কার্ড দেয়া হবে। কিছু দিনের মধ্যেই তা সারা দেশের মানুষের মধ্যেএ কার্ড চালু করা হবে। ১০ হাজার টাকারর কৃষি ঋন সুদসহ মওকুফ করে দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। মাদক ও চাঁদাবাজির বিস্তার সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নের পথে বড় বাধা। তাই মাদক ও চাঁদাবাজীর বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতি গ্রহন করবো। যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম সমপ্রসারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা হবে। মাধবপুর ও চুনারুঘাটের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা রয়েছে। পর্যায়ক্রমে এ সমস্যা গুলোর সমাধান করা হবে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সমপ্রদায় ও চা বাগানের শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তারা এ দেশের সম্মানিত নাগরিক। আমরা তাদের পাহারাদার হিসেবে কাজ করে যাব। শনিবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে তাকে দেয়া গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এড. মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মীর সিরাজ আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, চেয়ারম্যান মোহাম্মদ আলী তালুকদার, চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিক, পিপি এড. আব্দুল হাই, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে  ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এবং সম্মাননা স্বারক প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে