শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. আব্দুর রশিদকে (৭০)। গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে গোয়েন্দার তথ্যের ভিত্তিতে উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড় নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর চরপাড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার আব্দুর রশিদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।