কিশোরগঞ্জে ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ১ মার্চ, ২০২৬, ০৪:০৯ পিএম | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০৪:০৯ পিএম
কিশোরগঞ্জে ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য  মো. শরীফুল আলম এমপি নিজ জেলায় প্রথম সফরে এসে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন। রবিবার দুপুরে আকস্মিক ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনকালে প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা তাঁকে ফুলেল শুভেচছা জ্ঞাপন করেন। পরে তিনি প্রেসক্লাবের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।  তিনি বলেন, অনেক দিন পর প্রেসক্লাবে এসে অনেক ভাল লেগেছে। আমি প্রেসক্লাবের আজীবন সদস্য, এটা আমার ক্লাব। এর উন্নয়নে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। একই সাথে তিনি কিশোরগঞ্জের উন্নয়নেও নিবেদিত হয়ে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কিশোরগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ ২ আসনের সংসদ সদস্য এড মো: জালাল উদ্দিন, জেলা প্রশাসক মো: আসলাম মোল্লা,পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাঈল মিয়া,আশফাক আহমেদ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাছিম খান, সহসভাপতি এড. শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি, কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক শামসুল আলম সেলিম, সৈয়দ আল আক্কিল মোকাররম, সাংবাদিক ও লেখক মো. আমিনুল হক সাদীসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

আপনার জেলার সংবাদ পড়তে