দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে এনসিপির উপজেলা কার্যালয় ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সদস্য নাহিদ হাসান প্রিন্স এতে সঞ্চালনা করেন।
সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্খা থেকে গত বছরের ২৮ ফেব্রুয়ারী এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে এনসিপি রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকান্ডের বিচারের দাবিতে রাজনীতি ও রাজপথে সক্রিয় ভুমিকা পালন করছে।
এসময় অন্যান্যের মধ্যে এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার যুগ্ম সমন্বয়কারী মোর্শেদুর রহমান আনিস ও মোস্তাফিজুর রহমান, ছাত্রশক্তি ভূরুঙ্গামারী উপজেলার সভাপতি আহসান হাবিব লিংকন, নাগেশ্বরী উপজেলার কচাকাটা শাখার গোলাপ উদ্দিন, নাগেশ্বরী উপজেলার হাসানাবাদ ইউনিয়ন আহ্বায়ক খন্দকার ফারুক হোসেন মুকুল, কুড়িগ্রাম জেলা শাখার সদস্য নুরুন্নবী মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব রহমান শ্রাবণ, আহত জুলাই যোদ্ধা মফিজুল ইসলাম, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রইচ উদ্দিন বাদশা, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ ও আহ্বায়ক কাজী আলাউদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।
নাগরিকদের অধিকার রক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপি যুগোপযোগী রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে।