আশাশুনি ব্রিজের মুখে ইজিবাইক-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম
আশাশুনি ব্রিজের মুখে ইজিবাইক-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

আশাশুনি মরিচ্চাপ ব্রিজের মুখে ইজিবাইক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) এ দুর্ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মরিচ্চাপ ব্রিজের মুখে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েক যাত্রি ছিটকে পড়ে আহত হন। পথচারী ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন, জামালনগর গ্রামের আরশাফ, সোহেল রানা ও আসলাম। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।  কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।  স্থানীয়দের দাবি, মরিচ্চাপ ব্রিজ এর দক্ষিণ পারে ৪ রাস্তার সংযোগ স্থল। সেখানে একদিকের যানবাহন অন্য রোডের যানবাহন দেখতে পাওয়ার সুযোগ নেই। ফলে অতিরিক্ত গতিতে যান চলাচল ও অসতর্ক ড্রাইভিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সেখানে কোন গতি রোধক ব্যবস্থাও নেই। দ্রুত গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, সড়ক প্রশস্থ করা ও ট্রাফিক তদারকি জোরদারের দাবি জানান হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে