শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক পত্রদূত ও দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক সামিউল মনির এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। বিবৃতিতে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা জানান, প্রেসক্লাবে প্রবেশ করে এভাবে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা চালানো শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি সাংবাদিক সমাজের স্বাধীনতা ও মর্যাদার উপরও আঘাত। মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও নাগরিক সমাজের দায়িত্ব। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান সাংবাদিকবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সহকারী অধ্যাপক জেহের আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক শের আলী, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, রেদোয়ান ফেরদৌস রনি, মোল্লা আব্দুস সালাম, এসএম আরিজুল ইসলাম, সদস্য শেখ শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক আফজাল হোসেন, শেখ শাওন আহমেদ সোহাগ, আবু বক্কর সিদ্দীক, আব্দুল মাজিদ, জাহাঙ্গীর আলম, মোখলেছুর রহমান মুকুল, শেখ ইকবাল আলম বাবলু, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মীম ইসলাম, শামীম কওছার তুলিপ, মো. আলাউদ্দীন, আবুল হোসাইন, তাজুল হাসান সাদ, শেখ ফারুক হোসেন প্রমুখ।