নড়াইলের কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০টি ইয়াবাসহ নাজমুল শেখ (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। সোমবার (২ মার্চ) রাত আনুমানিক পৌণে ১২টায় পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাজমুল শেখ নোয়াগ্রামের ফারুক শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানা পুলিশের একটি চৌকস দল নোয়াগ্রাম বাসস্ট্যান্ডে অভিযান চালায়। অভিযান চালিয়ে পুলিশ ১০০টি ইয়াবাসহ মাদক কারবারি নাজমুলকে আটক করে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী জানান, আইনগত প্রক্রিয়া শেষে আটককৃত নাজমুলকে জেল হাজতে পাঠানো হবে। তিনি আরো জানান, কালিয়ায় মাদক নির্মুলে এ অভিযান অব্যাহত থাকবে।