কয়রায় লবন পানি উত্তোলনে বাঁধা

ভুমিহীন নারীকে মারপিট করে আহত

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০২:৪৭ পিএম
ভুমিহীন নারীকে মারপিট করে আহত

কয়রায় পল্লীতে মৎস্য ঘেরে জোরপুর্বক লবন পানি উত্তোলনে বাঁধা দেওয়ায় ভুমিহীন ১ নারীকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। মারপিটের শিকার আহত অবস্থায় ঐ নারীকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন উত্তর বেদকাশি ইউনিয়নের কাটমারচর গ্রামের আকবার মালীর স্ত্রী রাবেয়া খাতুন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য জানান, তাদের কোন জায়গা জমি না থাকায় দির্ঘদিন যাবত স্বামী সন্তান নিয়ে পাউবোর বেড়িবাঁধের বাহিরে বসবাস করে আসছে। কপোতাক্ষ নদের ঐ স্থানের বেড়িবাঁধে নাইটি বসিয়ে লবন পানি উত্তোলনের চেষ্টা করে একই গ্রামের আব্দুল্যাহ, সবুর শেখ ও লিমন।  আমি তাতে বাধা দিতে গেলে গত ২ মার্চ সকাল ১০ টার দিকে  আমাকে মারপিট করে আহত করে। তারা।  এ সময় আমার পরিবারের লোকজন আমাকে আহত অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এতে করে আমার শরীরের অনেক স্থানে জখম হয়। আমি সেখান চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসি। এত কিছুর পরেও প্রভাবশালী ঐ মহলটি নাইনটি বসিয়ে লবন পানি উত্তোলনের কাজ অব্যাহত রেখেছে। শুধু তাই নয় এ নিয়ে বাড়াবাড়ি করলে আমার পর্বিারের ক্ষয়ক্ষতি করার হুমকি ধামকি অব্যাহত রেখেছে। বর্তমানে আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঐ চক্রটি কপোতাক্ষ নদের চরভরাটি ৫০ বিঘা জমি অবৈধ ভাবে দখল করে মৎস্য ঘের করে আসছে। সংবাদ সম্মেলনে ভুক্তভুগী রাবেয়া খাতুন অবৈধ লবন পানি উত্তোলনের পাইপ অপসারনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে