মানুষের মুখে হাসি ফোটানোই পরিবারের অঙ্গীকার: সৈয়দ ইশতিয়াক

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০৫:৪০ পিএম
মানুষের মুখে হাসি ফোটানোই পরিবারের অঙ্গীকার:  সৈয়দ ইশতিয়াক

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল-এর জ্যেষ্ঠ পুত্র ও সায়হাম গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ বলেছেন আমাদের পরিবার দীর্ঘদিন ধরে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আমার দাদা মরহুম সৈয়দ সঈদউদ্দিন সাহেবের সময় থেকে আমাদের পরিবার মানবকল্যাণে নিয়োজিত। রমজানের মূল শিক্ষা সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”

তিনি আরও জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সায়হাম গ্রুপ নিয়মিত ইফতার সামগ্রী বিতরণ, শীতবস্ত্র প্রদান, মেধাবৃত্তি ও শিক্ষাবৃত্তি প্রদান, বিনামূল্যে চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বুধবার সকালে চুনারুঘাট উপজেলার ৩ ইউনিয়নে সায়হাম গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রতিবছরের ন্যায় এবারও মাধবপুর ও চুনারুঘাট উপজেলার প্রায় ৪৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম, সাবেক আহবায়ক শফিকুল ইসলাম, সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সায়হাম গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ছোলা, চিনি, দুধ, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। সহায়তা পেয়ে উপকারভোগীরা সায়হাম গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই উদ্যোগ তাদের পরিবারের জন্য স্বস্তি ও সহায়তা নিয়ে এসেছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ব পালনে এমন উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা পেয়েছে

আপনার জেলার সংবাদ পড়তে