প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০১:৪৩ পিএম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক

দেশের প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক বিষয়াদি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পের গতি আরও বাড়ানো এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন তিনি।

সভায় বিশেষভাবে রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা হয়। বাজারে যেন কোনো ধরনের কৃত্রিম সংকট বা অস্থিরতা তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের একাধিক প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এসব প্রস্তাবনা নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন। সভা শেষে আলোচিত বিষয়গুলো সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিস্তারিত জানানো হতে পারে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে