বাজিতপুরে সমাজসেবা মানবতার ফেরিওয়ালার গল্প

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ০৪:১৪ পিএম
বাজিতপুরে সমাজসেবা মানবতার ফেরিওয়ালার গল্প

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের এক প্রতিবাদী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রীধারী যুবক মো: নাসির উদ্দিন সোহাগ। তার একমাত্র কাজ হচ্ছে পিছিয়ে পড়া মানুষদেরকে এগিয়ে নিয়ে আসা। এই এগিয়ে নিয়ে আসারই একটি স্লোগান হচ্ছে চাইনা অন্ন, চাইনা বস্ত্র, ক, খ আমার আসল অস্ত্র। তিনি এই ইউনিয়নের একদল যুবক নিয়ে গত এক দশক ধরে সমাজে বৃক্ষরোপন অভিযান, রক্তদান কর্মসূচি, গরীব ও অসহায়দের বস্ত্র বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজের অর্থ দিয়ে বই, খাতা, কলম বিতরণ করে যাচ্ছেন। তার একমাত্র লক্ষ্য হলো যারা ভিটেবাড়ি নেই তাদেরকে তার সাধ্যমত যতটুকু পাড়া যায় ততটুকু সহযোগীতা করে যাচ্ছেন এ যাবৎকাল। তার কোনো ক্লান্তি নেই বলে এলাকার জনসাধারণ গণমাধ্যম কর্মীদের নিকট প্রকাম করেছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দিঘীরপাড় ইউনিয়নের চেংগাহাটি আয়াতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বই, খাতা ও কলম বিতরণ করেছেন। এসব খন্ড খন্ড অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, যুব সমাজ তার সাথে ছিলেন। তার একটি মাত্র লক্ষ্য সমাজ থেকে যৌতুক, বাল্য বিবাহ, মাদকসহ অন্যান্য অন্যায় অবিচার, সমাধান করে যাচ্ছেন বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই গুনে ধরা সমাজকে নতুনভাবে সাজাতে হলে তার একার পক্ষে সম্ভব নয়। তার মত এ সমাজের যুব সমাজ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এগিয়ে আসতে সমাজকে সুন্দরভাবে সাজাতে পারবেন বলে সবার কাছে অঙ্গিকার ব্যক্ত করেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে আসানপুর স্কুল প্রাঙ্গনে তিনি শীত আসার আগেই অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে