হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য এস. এম. ফয়সলের জেষ্ঠ সন্তান সায়হাম গ্রুপের এম.ডি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেছেন- রমজান মাস হচ্ছে আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা গ্রহণের মাস। এ সময় সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। কারন রমজানের প্রকৃত শিক্ষা হলো একে অপরের কষ্ট উপলব্ধি করা এবং সমাজের দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসা। আমার বাবা নব নির্বাচিত সংসদ সদস্য এস.এম.ফয়সল সাহেব ও উনার পরিবার এ দায়িত্ববোধ থেকেই প্রতি বছর ইফতার সামগ্রী নিয়ে আপনাদের দ্বারে এসে হাজির হয়। এবার মাাধবপুর-চুনারুঘাটের মানুষ উনাকে সম্মানীত করেছেন বিধায় তিনি ইফতার সামগ্রী দ্বিগুণ করেছেন। চুনারুঘাট উপজেলার মানুষ দীর্ঘ দিন থেকে উন্নয়ন থেকে বঞ্চিত। এবার আপনাদের সমস্যা গুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার চুনারঘাট উপজেলার রানীর গাও, গাজীপুর ও মিরাশি ইউনিয়নে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ফয়সাল এর মালিকানাধীন সায়হাম গ্রুপের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। এসময় চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম, সাবেক আহ্বায়ক শফিকুর ইসলাম, সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদারসহ বিএনপি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সায়হাম গ্রুপ-এর সৌজন্যে মাধবপুর উপজেলা, চুনারুঘাট উপজেলা ও নাসিরনগর উপজেলা-এর প্রায় ৪৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান।