দিরাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ০৪:২৬ পিএম
দিরাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

“সংঘাত নয়, শান্তি ও সমপ্রীতির বাংলাদেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ), দিরাই। শনিবার সকাল দিরাই শিল্পকলা একাডেমী হলরুমে লআরোচনা সভা শেষেুস্মৃতিসৌধ এর সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। দিরাই ওয়েভ এর যুগ্ম সমন্বয়কারী হাফসা বেগম এর সভাপতিত্বে এবং দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর ও ওয়েভ এর যুগ্ম সমন্বয়কারী লিপিকা বিশ্বাস এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজানগর কৃষ্ণ পাবলিক চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ রঞ্জন পুরকায়স্থ, দিরাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান অলেক, নাচনি সরকারী প্রাথমিক বিদ্যালয়েলশিক্ষক ইয়াসির আরাফাত, কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুবেনা বেগম। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর একে কুদরত পাশা। বক্তারা বলেন, আজ আমরা এমন এক সময়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করছি, যখন দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিন সংবাদপত্র খুললেই ধর্ষণ, যৌন হয়রানি, বাল্যবিবাহ, গার্হস্থ্য সহিংসতা ও শিশু নির্যাতনের খবর বিবেককে নাড়া দেয়। এ বছরের প্রতিপাদ্য-“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”-শুধু একটি শ্লোগান নয়, এটি সময়ের দাবি। বক্তারা বলেন, দেশে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সামাজিক অবক্ষয়, অনলাইন হয়রানি, মাদকাসক্তি, পারিবারিক সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতি নারী ও শিশুদের ঝুঁকির মুখে ফেলছে। তারা আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে অপরাধীরা উৎসাহিত হয়। দীর্ঘসূত্রতা, প্রভাবশালীদের চাপ ও সামাজিক লজ্জার কারণে অনেক ভুক্তভোগী ন্যায়বিচার পান না, ফলে অপরাধের পুনরাবৃত্তি ঘটে। নারী ও কন্যার নিরাপত্তা কেবল নারীর ইস্যু নয়-এটি মানবাধিকারের প্রশ্ন এবং রাষ্ট্রের অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, দিরাই ওয়েভ এর সদস্য শাম্মী আক্তার, পারভীন বেগম, লিলি বেগম, রুপিয়া আক্তার, তাকমিনা, অপি রানী, সুবর্ণা আক্তার, বাবলী, নাজিয়া সরদার, ধুরপতি নন্দী, রাহেলা বেগম, সুস্মিতা মল্লিক, জয়শ্রী বিশ্বাস, দিরাই পিএফজির প্রশান্ত সাগর দাস, জুয়েল আহমদ, সৈদুর রহমান তালুকদার, শাহ আলম, ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের আবু ইউসুফ, হাবিবুর রহমান প্রমূখ। মানববন্ধন থেকে বক্তারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং নারী ও কন্যার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, আজকের সাহসী পদক্ষেপই আগামীর ন্যায়বিচার নিশ্চিত করবে এবং সুরক্ষিত নারী ও কন্যাই গড়ে তুলবে সমৃদ্ধ বাংলাদেশ।

আপনার জেলার সংবাদ পড়তে