হবিগঞ্জ চায়ের মাধবপুর চুনারঘাট আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ফয়সালের জ্যেষ্ঠ সন্তান সায়হাম গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন- মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। তাদের দুর্বলতাকে পুঁজি করে অপরাজনীতি করা আমাদের উদ্দেশ্য নয়। দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে সবার আগে শিক্ষার প্রসার নিশ্চিত করতে হবে এবং দারিদ্র্য দূরীকরণের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে শিক্ষা। প্রতিটি শিশু সমান মেধা নিয়ে জন্মগ্রহণ করে। তাদের সঠিক পরিবেশ ও সুযোগ দেওয়া গেলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাধবপুর-চুনারুঘাটের জনগণ দলমতের ঊর্ধ্বে উঠে আমার পিতা এস.এম.ফয়সক সাহেবকে হবিগঞ্জ-৪ আসনের বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। জনগণের এই আস্থার প্রতিদান দিতে সরকার ও আমাদের সম্মিলিতভাবে কাজ করে যাব। মানুষের পেটের ভাত, পিঠের কাপড় এবং রাতের ঘুম নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। এলাকার সার্বিক উন্নয়নে আমরা সবসময় কাজ করে যাব এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকব ইনশাল্লাহ। শানিবার চুনারুঘাট পৌর শহরে এবং মাাধবপুর উপজেলার নোয়াপাড়ায় সংসদ সদস্য এস এম ফয়সালের মালিকানাধীন সায়হাম গ্রুপের উদ্যোগে মাধবপুর, চুনারঘাট ও নাসিরনগর এলাকার প্রায় ৪৫ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি এ কথাগুলো বলেন। এসময় সায়হাম গ্রুপের মহাব্যবস্থাপক (উৎপাদন ও পরিকল্পনা) শফিকুর রহমান পাটোয়ারী, মহাব্যবস্থাপক (পাওয়ার অ্যান্ড ইউটিলিটি) ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ঊর্ধ্বতন উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) ক্যাপ্টেন লিয়াকত হোসেন (অব.), ঊর্ধ্বতন উপ-মহাব্যবস্থাপক (অপারেশন) মহিউদ্দিন মজুমদার এবং উপ-মহাব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) মোতায়েম চৌধুরীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।