নওগাঁর পোরশায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এর উদ্যেগে বিশিষ্টজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল করা হয়েছে। রবিবার কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দলটির উপজেলা আমির মাও: সাগর আলী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আসম সায়েম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাসির উদ্দিন এবং কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম। উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামের পরিচালনায় এতে উপজেলা বিএনপির সহসভাপতি শাহাজামাল শাহ চৌধুরী, উপজেলা ইসলামী আন্দোলন নেতা মাও: আব্দুল হক শাহ্, এনসিপি জেলা সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতের নায়েবে আমির আলাউদ্দিন, সাবেক আমির আব্দুছ ছালাম, জামায়াতের আইবিডাব্লিউএফ বিভাগের জেলা সহসভাপতি ও উপজেলা সভাপতি নুরনবী সহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতারে অংশগ্রহণ করেন।