“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্রঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে লালপুর উপজেলা পরিষদের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক এবং জেন্ডার ও সহিংসতা মনিটরিং কমিটির আহ্বায়ক জামেনা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীনা সুলতানা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য সেবা কর্মকর্তা শুকরানা আশরাফি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়া রানী সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে আত্মকর্মসংস্থান ও নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৬ জন নারীর মাঝে জন প্রতি ২৫ হাজার টাকা করে মোট ৪ লক্ষ টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।