সিলেটে ১৪০ ছিনতাইকারী ও প্রতারক চক্রের সদস্য আটক

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০৩:১৪ পিএম
সিলেটে ১৪০ ছিনতাইকারী ও প্রতারক চক্রের সদস্য আটক

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) সমন্বয়ে পৃথক ও বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে ইয়াবা, গাঁজা ও চোলাইমদসহ মাদকদ্রব্য উদ্ধার করে ১১ জন মাদককারবারীকে আটক করা হয়েছে। একই সময়ে কোতোয়ালী ও শাহপরাণ (রহ.) থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৬ জন মাদকসেবীকেও গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, জালালাবাদ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। নিয়মিত মামলায় এজাহারভুক্ত ৩২ জন আসামী এবং নিয়মিত মামলায় সন্দেহভাজন হিসেবে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনক ২২ জনকে আটক করা হয়। মহানগর পুলিশের মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে চুরির সন্দেহে ৫ জন এবং অবৈধভাবে হকারি করার অভিযোগে আরও ৫ জনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে অবৈধ ভারতীয় মালামালও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে