ঢাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০৩:৫৬ পিএম
ঢাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির রোববার (৮ মার্চ) ২০২৬ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। শাখা সভাপতি মুহা. মহিউদ্দিন খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্যদের নাম ও দায়িত্ব প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ ইমাম। প্রচার ও মিডিয়া সম্পাদক হয়েছেন মিফতাহুল হোসাইন আল মারুফ, বায়তুল মাল সম্পাদক নুরুল ইসলাম সাব্বির এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. মাজহারুল ইসলাম। শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুসলিমুর রহমান।

কমিটিতে ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন মো. ইকবাল হায়দার, ছাত্র অধিকার সম্পাদক আহসান হাবিব ইমরোজ এবং আইটি সম্পাদক হয়েছেন হাসানুল বান্না। আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনাস বিন মুনির এবং দাওয়াহ সম্পাদক হয়েছেন আশিকুর রহমান সাকিব। এছাড়া স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে আশিক বিল্লাহ, বিজ্ঞান সম্পাদক মো. রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক হোসনে ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া)।

সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন নাঈম হোসেন, প্রকাশনা সম্পাদক মো. তাওকির হাসান, গবেষণা সম্পাদক রাফিদ হাসান সাফওয়ান এবং ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহবুব আলম (মিরাজ)।

এর আগে ৫ জানুয়ারি ২০২৬ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মুহা. মহিউদ্দিন খান। এছাড়া আশিকুর রহমানকে সেক্রেটারি এবং মু. সাজ্জাদ হোসাইন খানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছিল। নতুন পূর্ণাঙ্গ কমিটি দিয়ে ২০২৬ সেশনের কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে বলে শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে