আশাশুনিতে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টায় উপজেলা কার্যালয়ে পশ্চিম থানা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা সভাপতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের নব-নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক নাহিদ হাসান, অর্থ সম্পাদক মতিউর রহমান।অন্যদের মধ্যে উত্তর থানা শাখা সভাপতি মোখলেছুর রহমান, সেক্রেটারি ফায়সাল হোসেন, পশ্চিম শাখার উপজেলা সেক্রেটারি রেদওয়ান আহমেদ, কলেজ সম্পাদক ওমর ফারুক, সাহিত্য সম্পাদক ফরিদুজ্জামান, প্রকাশনা সম্পাদক ওসমান গনি, পাঠাগার সম্পাদক জাকির হোসেন, আশাশুনি সরকারি কলেজ সভাপতি অলিউল্লাহ প্রমুখ।