কাহারোলে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৩:১২ পিএম
কাহারোলে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন

“দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১০টায় কাহারোল উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কাহারোল দিনাজপুরের আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উৎযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ খুরশেদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন, শিক্ষা অফিসার এ.কে.এম জিনাত আলী ও সমবায় কর্মকর্তা সারোয়োর মোর্শেদ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে