হবিগঞ্জের মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্ত্ততি দিবস পালিত ও ভ’মিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মাধবপুর এর উদ্যোগে আলোচনা সভা, র্যালি ও ভ’মিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্টিত হয়েয়ে। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং প্রকল্প কর্মকর্তা নূর মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্যও পঃপঃ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, শিক্ষা কর্মকর্তা এম.জাকিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা ইসমাঈল তালুকদার রাহী, পৌর বিএনপির সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আালাউদ্দিন আল রনি, জামায়াতে ইসলামীর সাবেক সাধারন সম্পাক মোঃ নবীর হোসেন, ছাত্র সমন্বয়ক মাসুম মিয়া প্রমুখ।