চিরিরবন্দরে মাদকসহ ক্ষুদ্র মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৭:০৯ পিএম
চিরিরবন্দরে মাদকসহ ক্ষুদ্র মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকসহ ক্ষুদ্র মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল ১০ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় চিরিরবন্দর থানা পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আব্দুলপুর ইউনিয়নের লালদিঘী দুর্গামন্দিরের মাঠে মাদক বিক্রিকালে মোখলেছার রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। 

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে