সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৭:৪১ পিএম
সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব পণ্য আটক করা হয়।

সিলেট ৪৮ বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের অধীন বাংলাবাজার, পান্থুমাই, মিনাটিলা, সংগ্রাম ও বিছনাকান্দি সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদর থেকে পাঠানো একটি টহলদল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্যসহ বিপুল পরিমাণ চোরাচালান সামগ্রী জব্দ করা হয়।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বেটনোভেট ক্রিম, জিরা, গরু, মহিষ, ইমিটেশন চেইন, বিভিন্ন ধরনের মেডিসিন, মোটরসাইকেলের যন্ত্রাংশ, চকলেট, ফল, চা-পাতা, কসমেটিক্স সামগ্রী, বাসমতি ফ্লেভার পাউডার, চিনি, আতশবাজি, নারিকেল, মেহেদি, বিস্কুট, পুডিং পাউডার, টু-পিস কাপড়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছও জব্দ করা হয়।

চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত একটি টাটা ট্রাকও আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা।

আপনার জেলার সংবাদ পড়তে