মধ্যপ্রাচ্যে সংঘাত ঘিরে শাহজালালে ৩৯১ ফ্লাইট বাতিল

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১১ মার্চ, ২০২৬, ১২:২৬ পিএম | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ১২:২৩ পিএম
মধ্যপ্রাচ্যে সংঘাত ঘিরে শাহজালালে ৩৯১ ফ্লাইট বাতিল

মধ্যপ্রচ্যে চলমান সংঘাত ঘিরে এখন পযর্ন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পযর্ন্ত ৩৯১ ফ্লাইট বাতিল হয়েছে। 

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়।

সে হিসেব অনুযায়ী মোট গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত ধাপে ধাপে মোট ৩৯১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আকাশসীমা বন্ধ ঘোষণা করা দেশগুলো হলো- ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। 

এছাড়া ১১ মার্চ (০০০০ এলটি-এর পর) আরও ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে।

এদিকে একই সময়ে মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট সীমিত আকারে পরিচালিত হয়েছে এবং কিছু ফ্লাইট পরিকল্পনায় রাখা হয়েছে। তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী মোট ৩৬৪টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ৬টি, ১ মার্চ ২০টি, ২ মার্চ ১৮টি, ৩ মার্চ ২২টি, ৪ মার্চ ৩৫টি, ৫ মার্চ ৩৮টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ৩৯টি, ৮ মার্চ ৩১টি, ৯ মার্চ ৪০টি এবং ১০ মার্চ ৪২টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পনায় ছিল।

আপনার জেলার সংবাদ পড়তে