সৈয়দপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০৪:৫৪ পিএম
সৈয়দপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। ১০ মার্চ সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির ব্যবস্থাপনায় ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকলিমা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি  ছিলেন উপজেলা কৃষি অফিসার ধীমান ভূষণ সরকার। আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোজাহারুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল মাবুদসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের অংশ হিসেবে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করা হয়।মহড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখার সুযোগ পায়। অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু হাসেম। আয়োজকরা জানান, দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও প্রস্তুতি জোরদার করতেই এ ধরনের মহড়ার আয়োজন করা হয়েছে। এতে ভবিষ্যতে যে কোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় জনগণ আরও সচেতন হবেন।

আপনার জেলার সংবাদ পড়তে