চিরিরবন্দরে

ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদা চাওয়ার অভিযোগে মামলা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০৫:৪৪ পিএম
ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদা চাওয়ার অভিযোগে মামলা

দিনাজপুরের চিরিরবন্দরে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদা চাওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সুত্রে জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে শরিফুল ইসলাম (২৬) চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে টিএনসি বাংলাদেশ কোম্পানী লিমিটেড এর ব্যবসায়ী। সে প্রায় দেড়মাস যাবত ব্যবস্যা করে আসছে। বেশ কিছুদিন থেকে খানসামা উপজেলার গোয়ালদিহি ইউনিয়নের লোকমান শাহ পাড়ার ইমরান হোসেন (২৫), একই ইউনিয়নের বটতলী বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে আকতারুল (২২) ও চিরিরবন্দর উপজেলার নশরতপুর বালা পাড়ার মামুনুর রশিদের ছেলে জাকির হোসেন (২৫), একই এলাকার রানীপুর বন্দর পাড়ার ফিরোজ শাহের ছেলে মোঃ শাওন (৩৬) ওই ব্যবসায়ীকে ব্যবস্যা বন্ধসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেখিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং এক সপ্তাহের সময় দেয়। এ ঘটনায় ভূক্তভোগি ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, ভূক্তভোগি ব্যবসায়ী শরিফুল ইসলাম বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে একটি এজাহার দিলে মামলাটি এজাহার হিসেবে রুজু করা হয়েছে। মামলা নং ১৪, তাং-১১-০৩-২৬। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামীরা বেপরোয়া টাইপের। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে