ভূরুঙ্গামারী জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
| আপডেট: ১১ মার্চ, ২০২৬, ০৭:৩৮ পিএম | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০৭:৩৮ পিএম
ভূরুঙ্গামারী  জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদে বুধবার ১১ মার্চ ২০২৬ মসজিদ কমিটির সভাপতির আহ্বানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের শত শত মুসল্লী উক্ত ইফতার মাহফিলে উপস্থিত হন। মসজিদ কমিটির সভাপতি মোঃ তাহমিদুল ইসলাম তুপুল গতকাল মঙ্গলবার তারাবি নামাজ শুরু হওয়ার আগে নামাজি মুসল্লীদেরকে ইফতারের দাওয়াত দেন। উল্লেখ্য ঐ দিন ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার মাঠে ভূরুঙ্গামারী বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কুড়িগ্রাম ছাত্র কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ আয়োজিত আরও এক ইফতার মাহফিল ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদে প্রতি বছরের ন্যায় একদিন করে প্রতি রমজানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার জেলার সংবাদ পড়তে