শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০, বাড়ীঘর ভাংচুর

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০৩:০৯ পিএম
শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০, বাড়ীঘর ভাংচুর

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে রক্তক্ষয়ী  সংঘর্ষে  উভয়  গ্রুপের  ২০ জন গুরুতর ভাবে  আহত হয়েছে।  এছাড়াও ৮/১০ টি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, জালিয়াপাড়া গ্রামের মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারী নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় গ্রুপের  লোকজন ঢাল, সড়কি,রামদাও দেশীয় অস্ত্র  নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে  নারীসহ উভয় গ্রুপের ২০ জন গুরুতর ভাবে আহত হয়।  স্থানীয়রা আহত ব্যক্তিদের  উদ্ধার করে চিকিৎসার জন্য  শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে স্থানীয় কবির নামের এক ব্যক্তি জানান মসজিদের কমিটি নিয়ে গ্রামটিতে বেশ কিছু দিন ধরে উত্তেজনা চলে আসছিল। তার জের ধরে (আজ) বৃহস্পতিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে  এব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, জালিয়াপাড়া গ্রামে মারামারির সংবাদশুনে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে