অভয়নগরে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) :
| আপডেট: ১২ মার্চ, ২০২৬, ০৫:৩০ পিএম | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০৫:৩০ পিএম
অভয়নগরে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়ায় শাশুড়ির উপর অভিমান করা নিখোঁজ গৃহবধূর লাশ ২দিন পরে ভৈরব নদ থেকে উদ্ধার। মঙ্গলবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে শ্বাশুরির কথায় অভিমান করে নৌকা থেকে ভৈরব নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন গৃহবধু সাবিনা বেগম (২৫)। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার তালতলা খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদী থেকে তার লাশ উদ্ধার কওে নৌ-পুলিশ।  দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নওয়াপাড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রনজিত কুমার সেন। নিহত সাবিনা বেগম অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাঁধন বিশ্বাসের স্ত্রী। জানা গেছে, গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে খুলনা থেকে ফেরার পথে সাবিনা বেগমের মোবাইল ফোন হারিয়ে যায়। বিকালে উপজেলার ভাটপাড়া ভৈরব নদের খেয়াঘাটে নৌকায় ওঠার পর মোবাইল হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে তার শাশুড়ির সঙ্গে কথাকাটাকাটি হয়। এসময় শ্বাশুরির সাথে অভিমান করে সে মাঝনদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান করতে পারেনি ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।  এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে তালতলা খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদীতে এক নারীর লাশ ভাসতে দেখে তারা নৌপুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে নিয়ে যায়। এসময় নিহত সাবিনা বেগমের স্বজনেরা লাশ শনাক্ত করেন।  এ ব্যাপারে নওয়াপাড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রনজিত কুমার সেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব নদীতে নিখোঁজ হওয়া সাবিনা বেগম নামে এক গৃবধুর লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে