ঢাকার কামরাঙ্গীচরে ১৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ২ জন গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ১২ মার্চ, ২০২৬, ০৮:২৭ পিএম | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০৮:২৭ পিএম
ঢাকার কামরাঙ্গীচরে ১৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ২ জন গ্রেফতার

র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল বুধবার (১১ মার্চ) ডিএমপি, ঢাকার কামরাঙ্গীচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীচর থানাধীন আলী নগর মাছ বাজার এলাকায় প্রায় ৩৯,০০০/- (উনচল্লিশ হাজার) টাকার অবৈধ বাজার মূল্যের ১৩০ (একশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন ব্যক্তিকে আটক করে। উক্ত ব্যক্তিদ্বয়ের নাম ১। মোঃ মহসিন (৪৭), পিতা- মৃত আনোয়ার হোসেন, সাং-গুদারাঘাট, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা এবং ২। মোঃ পারভেজ (৩২), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, সাং- আলী নগর, থানা- কামরাঙ্গীচর, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বিক্রির নগদ ৭,৫৫০/- (সাত হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে