বাঘায় অসচ্ছলদের ছাগল বিতরণ

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী
| আপডেট: ১৩ মার্চ, ২০২৬, ০৭:৪১ পিএম | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ০৭:৪১ পিএম
বাঘায় অসচ্ছলদের ছাগল বিতরণ
রাজশাহীর বাঘায় অসচ্ছল ও বেকারদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টায় উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট বাজারে ফাতেমা-মতিন ফাউন্ডেশনের উদ্যোগে এই ছাগল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. তৌহিদ আল মাহমুদ মানিকের নিজ অর্থায়নে ৪০ জন বেকার, অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে একটি করে ছাগল বিতরণ করা হয়। এ বিষয়ে চান্দেরা বেগম (৫০) নামের এক নারী বলেন, মানিক একটি ৬-৭ মাস বয়সি ছাগল দিয়েছে। এই ছাগল থেকে বাচ্চা হলে অন্তত: আমার ওষুধ কেনা আর ভাত খাওয়ার টাকার অভার হবে না। কত খুশি হয়েছি বলে বুঝাতে পারবো না। আমার এক ছেলে ও দুই মেয়ে আছে। সবারই বিয়ে হয়ে গেছে। স্বামী অনেক আগেই মারা গেছেন। ছেলে আমাকে ভাত দেয় না। মানুষের বাসায় কাজ করে নিজের খরচ চালাই। যদি নিজের একটু জমি থাকতো, তাহলে সেখান থেকে কিছু করে দিন পার করতাম। কিন্তু সেটাও নেই। এ সময় একটি ছাগল পেয়ে অনেক খুশি লাগছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. তৌহিদ আল মাহমুদ মানিক বলেন, এই এলাকার সাধারণ গরীব ও অসচ্ছলদের মাঝে পর্যায়ক্রমে ছাগল দেওয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে