শেরপুর পৌরসভার উদ্যোগে শহরের রাজবল্লভপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে পৌরসভা প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। বিশেষ অতিথি ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং কোথাও তিন দিনের অধিক সময় পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং এ বিষয়ে সর্বস্তরের জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।