পরিচ্ছন্নতার কাজ করলেন ভালুকার এমপি বাচ্চু

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০৪:০৩ পিএম
পরিচ্ছন্নতার কাজ করলেন ভালুকার এমপি বাচ্চু

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করলেন ময়মনসিংহ ১১ ভালুকার আসনের এমপি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু। শনিবার সকালে ভালুকা ঈদগাহ মাঠে নিজে পরিচ্ছতার কাজ করে কর্মসূচির উদ্বোধন করলেন তিনি। এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিষেধকের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে পরিস্কার পরিচ্ছন্নতাকে। কারন অপরিস্কার থাকলে মশা মাছির মাধ্যমে বিভিন্ন রোগব্যাধি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সেই লক্ষ্যেই সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ নিয়েছে সরকার। ভালুকা পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিনিধি এবং বিএনপির নেতৃবৃন্দ যৌথভাবে এ কর্মসূচি গুরুত্বে সাথে পালন করার আহবান জানান তিন।  ভালুকায় পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলমান থাকবে এবং সপ্তাহের শনিবার স্থানীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পরিচ্ছন্নতা দিবস পালন করবেন।  এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ,যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন পাঠান,গোলজার হোসেন,এডভোটে ওসমান গনি মল্লিক মাখন,আব্দুর রহিম, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান,যুগ্ম আহবায়ক আহসালন উল্লাহ খান রুবেল সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে